Loading...
The Financial Express

কোটি মানুষকে বুস্টার ডোজ দিতে সপ্তাহব্যাপী টিকাদান শুরু


-FILE PHOTO -FILE PHOTO

এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য নিয়ে সপ্তাহব্যাপী বিশেষ কোভিড টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার।

সারাদেশে ১৬ হাজার ১৮১টি টিকাদান কেন্দ্রে শনিবার সকাল ৯টা থেকে এই কার্য্ক্রম শুরু হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তররের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই এক সপ্তাহে সারাদেশে ১ কোটি ৪১ লাখ ৭৭ হাজার মানুষকে, যাদের দ্বিতীয় ডোজ টিকা প্রদানের চার মাস অতিক্রম করেছেন, তাদের এই বুস্টার ডোজ দেওয়া হবে।আমরা আশা করছি, আমাদের এই লক্ষ্যমাত্রা পুরণ করতে সক্ষম হব।”

বিশেষ এই কর্মসূচিতে ৪৫ হাজার ৫৩৫ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছেন।

ডা. শামসুল হক জানান, টিকা কার্ড সঙ্গে না থাকলে বুস্টার ডোজ নেওয়া যাবে না। সবাইকে টিকা কার্ড সঙ্গে আনতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এই পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ৬১ হাজার মানুষকে কোভিড টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৯ শতাংশ মানুষ বুস্টার ডোজ পেয়েছেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ কোভিড টিকা দেওয়া শুরু করে। ইতোমধ্যে ১২ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ৭৯৫ জন প্রথম ডোজ টিকা পেয়েছেন। ১১ কোটি ৭৬ লাখ ১ হাজার ১৩৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

Share if you like

Filter By Topic