কোভিড: দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত-মৃত্যু দুটোই কমেছে


FE Team | Published: July 10, 2021 18:11:27 | Updated: July 10, 2021 20:37:48


কোভিড: দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত-মৃত্যু দুটোই কমেছে

বাংলাদেশে করোনাভাইরাসে রেকর্ড মৃত্যুর পরদিন আরও ১৮৫ জনের মৃত্যুর খবর এল; সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ রোগী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এক দিনে মৃত্যু ও শনাক্তের এই সংখ্যা আগের দিনের চেয়ে কম। শুক্রবার ১১ হাজার ৩২৪ জন রোগী শনাক্ত এবং ২১২ জনের মৃত্যুর খবর এসেছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ৮ হাজার ৭৭২ জনকে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন।

আরও ১৮৫ জনের মৃত্যুতে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ১৮৯ জন।

সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে ৫ হাজার ৭৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন।

Share if you like