Loading...

কেন বাংলায় দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস?

| Updated: February 08, 2021 17:37:01


কেন বাংলায় দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস?

ফেব্রুয়ারি ভাষার মাস। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার মাস। তাই এ মাসটিকেই আমরা বেছে নিয়েছি দেশের প্রথম ইংরেজি অর্থনৈতিক দৈনিক পত্রিকা দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের (এফই) অনলাইন সংস্করণে বাংলা ভাষায় সংবাদ ও বিশ্লেষণ প্রকাশ শুরু করার জন্য। এফই-র ২৮ বছরের পদযাত্রায় এটি নি:সন্দেহে আরেক ধাপ অগ্রগতি।

অনলাইন তথা ডিজিটাল দুনিয়ায় মানুষের উপস্থিতি দ্রুত বাড়ছে। সামনে আরো বাড়বে। আবার বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির সাথে সাথে অর্থনীতি ও ব্যবসার বিভিন্ন বিষয়ে তথ্য, সংবাদ ও বিশ্লেষণের চাহিদাও বাড়ছে। দেশের বিরাট জনগোষ্ঠী নিজেরাই নানাধরণের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিযুক্ত হচ্ছে, আনছে বৈচিত্র্য।তাদের কাছে মাতৃভাষায় দেশ ও দুনিয়ার অর্থনীতি ও বাণিজ্যের বিভিন্ন তথ্য ও সংবাদ পৌঁছে দেয়ার লক্ষ্যকে সামনে রেখেই এফই অনলাইনে বাংলা চালু করছে। আর এটা চালু হচ্ছে অনেকটা ছোট পরিসরে যা সময়ের সাথে সাথে পাঠককদের প্রতিক্রিয়া ও চাহিদার প্রতি সাড়া দিয়ে সম্প্রসারিত হবে।

শুধু দেশেই নয়, বরং সারা দুনিয়ায় যেখানে বাংলাদেশের মানুষ আছে, যেখানে বাংলা ভাষাভাষীরা আছে, তাদের কাছে এফই্-র এই প্রয়াস আদৃত হবে বলে আমরা আশা করি। একইসঙ্গে আমরা এ প্রত্যাশাও করি যে তারা তাদের মূল্যবান পরামর্শ, মতামত ও সমালোচনার মাধ্যমে আমাদের এই প্রয়াসকে উন্নততর করতে ভূমিকা রাখবেন।

এফই বরাবর সাংবাদিকতার নৈতিকতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার নীতিতে বিশ্বাসী। প্রায় তিন দশকের পথচলায় বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতার জগতে এফই তার অবস্থান থেকে বিচ্যুত হয়নি, আগামীতেও হবে না। বাংলা সংস্করণেও তার প্রতিফলন ঘটবে।পরিশেষে, আমরা এও মনে করি, এই পদক্ষেপ কোনো রকমের অযাচিত তথ্য বিভ্রাটকে নিরুৎসাহিত করবে।

 

শাহ হুসেন ইমাম, সম্পাদক, দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস

Share if you like

Filter By Topic