Loading...

কে হচ্ছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী?

| Updated: April 11, 2022 19:27:01


পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। ছবিঃ রয়টার্স পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। ছবিঃ রয়টার্স

অনাস্থা ভোটে ইমরান খানের বিদায়ের পর পাকিস্তানের পার্লামেন্ট নতুন একজন প্রধানমন্ত্রী বেছে নিতে যাচ্ছে।

সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় পার্লামেন্টের অধিবেশনে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটভুটি হবে।

পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ ও ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ভাইস চেয়ারম্যান শাহ্ মাহমুদ কুরেশি রোববার প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ইমরানকে ক্ষমতাচ্যুত করতে পার্লামেন্টের যে বিরোধীদলীয় জোট কাজ করেছে তাদের নেতা শাহবাজ শরিফ ভোটে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেয়ে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

Share if you like

Filter By Topic