কুষ্টিয়ায় করোনায় একদিনে ১৫ মৃত্যু


এফই ডেস্ক | Published: July 24, 2021 13:38:23 | Updated: July 24, 2021 17:10:06


ফাইল ছবি

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১৫ জনের মত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও একজন।

জেলার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে এ ১৬ জনের মৃত্যু হয়। এতে কুষ্টিয়ায় মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা ৪৮০ জনে দাঁড়াল।

আক্রান্তদের মধ্যে কোভিড ডেডিকেটেড ঘোষিত ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৩ জন ও কুমারখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ২ জন চিকিৎসাধীন ছিলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের শরীরে করোনাবাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার শনাক্তের হার প্রায় সাড়ে ৩২ শতাংশ বলে আনোয়ারুল জানান।

এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমানে করোনাভাইরাস পজেটিভ ১৬৮ জন এবং উপর্সগ নিয়ে ৬০ জনসহ মোট ২২৮ জন চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান।

Share if you like