কুমিল্লা সড়কে প্রাণ গেল দম্পতিসহ ৩ জনের


এফই অনলাইন ডেস্ক | Published: July 24, 2022 12:01:15 | Updated: July 24, 2022 20:32:30


কুমিল্লা সড়কে প্রাণ গেল দম্পতিসহ ৩ জনের

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাহারপাড় এলাকায় রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে দাউদকান্দি হাইওয়ে থানার ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই প্রেমধর মজুমদার জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, যাত্রীবাহী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে স্বামী স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Share if you like