Loading...
The Financial Express

কুমিল্লা সিটি নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩০ লাখ টাকা জরিমানা আদায়

| Updated: June 07, 2022 16:50:30


কুমিল্লা সিটি নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩০ লাখ টাকা জরিমানা আদায়

কুমিল্লা সিটি নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত ২৮ এপ্রিল তফসিল ঘোষণার পর থেকে ৫ জুন পর্যন্ত এই জরিমানা আদায় করা হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সোমবার বিকেলে তিনি সাংবাদিকদের বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫টি চেকপোস্ট ও ১৯টি বিশেষ ভ্রাম্যমাণ আদালতসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে।

“অভিযানে ৩০ লাখ ১৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সোমবার মাঠে নেমেছে জানিয়ে তিনি বলেন, অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর্মড পুলিশের ৫০ জন সদস্য কাজ করছেন। এই সংখ্যা পরে বাড়বে।

নির্বাচনে কোনো মহল যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য তারা প্রস্তুত রয়েছেন বলে তিনি জানান।

Share if you like

Filter By Topic