Loading...

কিয়েভের দিকে এগোতে থাকা রুশ সাঁজোয়া বহর কোথায়?

| Updated: March 04, 2022 09:58:48


কৃত্রিম উপগ্রহের মাধ্যমে নেওয়া ছবিতে রাশিয়ার দীর্ঘ সামরিক বহর। ছবি: ম্যাক্সার কৃত্রিম উপগ্রহের মাধ্যমে নেওয়া ছবিতে রাশিয়ার দীর্ঘ সামরিক বহর। ছবি: ম্যাক্সার

ইউক্রেইনের রাজধানী কিয়েভের দিকে এগোতে থাকা রাশিয়ার ৬০ কিলোমিটার দীর্ঘ সাঁজোয়া বহর পথেইআটকে আছে’ বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বুধবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেছেন, “আমাদের হিসাব অনুযায়ী, সর্বশেষ ২৪ থেকে ৩৬ ঘণ্টায় তাদের উল্লেখ করার মতো কোনো অগ্রগতি হয়নি।”

“সম্ভবত বাহিনীগুলো তাদের পুনর্গঠন এবং যে অগ্রগতি তারা করেনি ও নষ্ট হওয়া সময় কীভাবে পুষিয়ে নেবে তার পুনর্মূল্যায়ন করছে, সম্ভবত এই কারণে এমন দেরি হচ্ছে,” বলেছেন তিনি।

‘রদস ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো’ এবংইউক্রেইনীয়দের প্রতিরোধও’ কারণ হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।  

কৃত্রিম উপগ্রহের মাধ্যমে গ্রহণ করা নতুন ছবির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিস জানিয়েছিল, ওই বহরটিতে ট্যাঙ্কসহ কয়েকশ সামরিক যান আছে এবং তারা ইউক্রেইনের রাজধানীর উত্তরে ইভানকিভ শহরের নিকটবর্তী পথ ধরে কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে।

হোয়াইট হাউস রাশিয়ার এই সামরিক বহরটিকে নিবিড় নজরদারিতে রেখেছে বলে জানিয়েছিল সিএনএন।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এত বড় সামরিক বহর নিয়ে উদ্বিগ্নবোধ করছেন তারা, পাশাপাশি ইউক্রেইনে সহিংসতা বৃদ্ধি, বেসামরিক হতাহত এবং নির্বিচার হত্যা নিয়েও উদ্বিগ্ন তারা।

বিবিসি জানিয়েছে, ইউক্রেইনে যুদ্ধরত রাশিয়ার সেনারা খাবার ও জ্বালানি সংকটে ভুগছে বলে যাচাই করা হয়নি এমন প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

Share if you like

Filter By Topic