রাজধানীর কাকরাইলে 'রূপায়ন করিম টাওয়ারে' আগুন লাগার আধা ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এসেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
শনিবার বিকাল পৌনে ৩টার দিকে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, ১৭ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুরো ভবনেই বিভিন্ন অফিস। আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুরোপুরি আগুন নিভলে বিস্তারিত জানা যাবে।
