কলেরার মুখে খাওয়ার টিকা ২৬ জুন থেকে 


এফই অনলাইন ডেস্ক   | Published: June 14, 2022 19:05:44 | Updated: June 15, 2022 17:32:54


ফাইল ছবি (সংগৃহীত)

ডায়রিয়া ঝুঁকিপূর্ণ ঢাকার পাঁচটি এলাকায় আগামী ২৬ জুন থেকে কলেরার মুখে খাওয়ার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার ঢাকার মহাখালীর আইসিডিডিআর,বির এক অনুষ্ঠানে তিনি বলেন, এ টিকাদান কার্যক্রমের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গর্ভবতী নারী ছাড়া এক বছরের বেশি বয়সী মানুষকে মুখে খাওয়ার এ্ই টিকা দেওয়া হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

কলেরার টিকা বিষয়ে আমরা আজকেও আলোচনা করেছি। আরও আগেই এই টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যেসব জায়গায় আমরা টিকা পাঠিয়েছি, সে জায়গাগুলোতে কলেরা সংক্রমণ কমে এসেছে। ২৬ জুন টিকা দেওয়ার জন্য প্রতিটি কেন্দ্রে সকল ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

মার্চের মাঝামাঝি সময়ে এসে ঢাকায় ডায়রিয়া পরিস্থিতি চরম আকার ধারণ করে। এ সময় ঢাকার মহাখালীর আইসিডিডিআর,বির কলেরা হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়ায়।

ঢাকায় পাঁচ এলাকার ২৩ লাখ মানুষ পাবে ডায়রিয়ার টিকা

সে সময় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, ডায়রিয়ার প্রাদুর্ভাব কমাতে এপ্রিলে ঢাকায় ২৩ লাখ মানুষকে কলেরার টিকা খাওয়ানো হবে। রাজধানীর যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর ও সবুজবাগ এলাকায় কলেরার টিকা খাওয়ানো হবে। এসব এলাকার বাসিন্দাদের টিকা পেতে কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না।

২৬ মার্চ কলেরা টিকা কর্মসূচির উদ্বোধন করে টিকার প্রথম ডোজ খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দ্বিতীয় ডোজ খাওয়ানোর তারিখ পরে জানানো হবে বলে জানান তিনি।

Share if you like