Loading...

করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ২৪৭

| Updated: November 05, 2021 17:29:39


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৮৭ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ২৪৭ জন, ৮০ শতাংশই ঢাকা বিভাগের বাসিন্দা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এ বিভাগের মধ্যে ঢাকা, ফরিদপুর, গাজীপুর, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ- এই পাঁচ জেলায় শনাক্ত হয়েছে ওই ১৯৮ জন নতুন রোগী। ঢাকা বিভাগের বাকি আট জেলায় নতুন করে কারও মধ্যে সংক্রমণ ধরা পড়েনি। দেশের ৩৬ জেলায় কারও কোভিড সংক্রমিত হওয়ার তথ্য আসেনি।   

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত আক্রান্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২২৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৪ হাজার ৩০০ জন।

আগের দিন বুধবার ২৫৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, মৃত্যু হয়েছিল ৭ জনের। সে হিসেবে গত এক দিনে শনাক্ত সামান্য কমলেও মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার কমে ১ দশমিক ৩২ শতাংশ হয়েছে,  যা আগের দিন ১ দশমিক ৩১ শতাংশ ছিল।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫০ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৪ কোটি ৭৯ লাখের বেশি রোগী।

Share if you like

Filter By Topic