করোনাভাইরাস: মৃত্যু শুধু ঢাকায়, দুজনই নারী


FE Team | Published: November 01, 2021 17:27:11 | Updated: November 01, 2021 20:42:11


করোনাভাইরাস: মৃত্যু শুধু ঢাকায়, দুজনই নারী

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে দুইজনের মৃত্যু হয়েছে, যা প্রায় দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

মারা যাওয়া দুজনই ছিলেন ঢাকা জেলার বাসিন্দা; দুজনই নারী। অর্থাৎ, ঢাকা জেলা বাদে দেশের আর কোথাও গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর কোনো খবর আসেনি।

এর আগে সর্বশেষ গত বছরের ৫ মে এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন করোনাভাইরাসে মারা গিয়েছিলেন ১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জনে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২০২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন।

Share if you like