Loading...

করোনাভাইরাস: এক দিনে ২৩৯ মৃত্যু, শনাক্ত ১৫২৭১


করোনাভাইরাস: এক দিনে ২৩৯ মৃত্যু, শনাক্ত ১৫২৭১

দেশে গত এক দিনে আরও ১৫ হাজার ২৭১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ২৩৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫২ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১৫ হাজার ২৭১ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

এ নিয়ে দেশে মোট শনাক্ত হল ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জন কোভিড রোগী; আর আক্রান্তদের মধ্যে মোট ২০ হাজার ২৫৫ জনের মৃত্যু হল।

সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৪ হাজার ৩৩৬ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১০ লাখ ৫০ হাজার ২২০ জন।

Share if you like

Filter By Topic