Loading...

কফিনবন্দি হয়ে ফিরলেন পাইলট নওশাদ

| Updated: September 02, 2021 17:09:16


পাইলট নওশাদ আতাউল কাইয়ুম পাইলট নওশাদ আতাউল কাইয়ুম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম ভারত থেকে দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

মাঝ আকাশে ‘হার্ট অ্যাটাকের’ পর ভারতের নাগপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ বৈমানিক। তার মরদেহ বৃহস্পতিবার সকালে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, “গতরাতে বিমানের একটি নিয়মিত ফ্লাইট দোহা গিয়েছিল। সেটা ফেরার পথে নাগপুর হয়ে ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ নিয়ে সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা পৌঁছায়।”

বিমানবন্দরে সহকর্মীরা ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানান ক্যাপ্টেন নওশাদকে। তার কফিনে ফুল দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীও। পরিবারের কয়েকজন সদস্যও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

মাস্কাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে গত শুক্রবার মাঝ আকাশে ‘হার্ট অ্যাটাকের’ শিকার হন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ।

ভারতের নাগপুরে জরুরি অবতরণের পর তিন দিন ‘কিংস ওয়ে’ হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সোমবার সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বুধবার এক অনুষ্ঠানে বলেন, পাইলট নওশাদ তার কর্মজীবনে ‘বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে’ নিরাপদে বিমান অবতরণ করিয়ে অনেক যাত্রীর জীবন রক্ষা করেছেন।

ঢাকার বিএএফ শাহীন স্কুল ও কলেজে লেখাপড়া করা নওশাদ আতাউল কাইয়ুমের বাবা আবদুল কাইয়ুমও একজন পাইলট ছিলেন। গত মার্চে তিনি মারা যান।

Share if you like

Filter By Topic