Loading...

কক্সবাজারে পাহাড় ধসে ৫ শিশুর মৃত্যু

| Updated: July 28, 2021 14:15:57


কক্সবাজারে পাহাড় ধসে ৫ শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভারী বর্ষণে পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের পাঁচ শিশুর মৃত্যু হয়েছে; তাছাড়া এতে আহত হয়েছে আরও কয়েকজন।

বুধবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালি ভিলেজার পাড়ায় তারা হতাহত হয় বলে হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান।

নিহতরা হলেন- ওই পাড়ার বাসিন্দা সৈয়দ আলমের ছেলে আব্দুস শুক্কুর (১৬), মো। জুবায়ের (১২), আব্দুল লতিফ (১০), মেয়ে কোহিনূর আক্তার (১৪) ও জয়নাব আক্তার (৮) ।

চেয়ারম্যান বলেন, গত এক সপ্তাহ ধরে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে টেকনাফে। বুধবার ভোরে একটি পাহাড়ে ধস নামে। পাহাড়ের খাদের নিচে আলমের পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়েন। পরে স্থানীয়রা মাটি খুড়ে তাদের বের করলেও  ঘটনাস্থলেই পাঁচ শিশুর মৃত্যু হয়।

Share if you like

Filter By Topic