কক্সবাজারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেপ্তার


FE Team | Published: December 26, 2021 22:53:15 | Updated: December 27, 2021 15:43:41


আশিকুল ইসলাম। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে নেওয়া।

পর্যটন নগরী কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি আশিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন।

তাকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি ইমরান খান রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

Share if you like