Loading...

ওয়ানডেতে বাংলাদেশের শুরুর সেনানীর চিরবিদায়

| Updated: April 19, 2022 21:59:41


সামিউর রহমান, যখন দাপিয়ে বেড়াতেন মাঠ। সামিউর রহমান, যখন দাপিয়ে বেড়াতেন মাঠ।

কখনও হাসপাতাল, কখনও বাড়ি, এভাবেই চলছিল বেশ অনেক দিন ধরে। গত কিছুদিন ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কাটছিল সময়। অবশেষে অমোঘ সেই পরিণতির পালা চলেই এলো। ওপারে পাড়ি জমালেন বাংলাদেশের সাবেক পেসার ও বিসিবির ম্যাচ রেফারি সামিউর রহমান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

অসুস্থতার সঙ্গে লড়াইয়ে ক্ষান্তি দিয়ে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে সামিউর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান তার ছেলে রিয়াজুর রহমান রোহান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

২০২০  সালে কোভিডকালের শুরুর সময় থেকে সামিউরের গুরুতর অসুস্থতার শুরু। ডায়াবেটিস ছিল তার দীর্ঘদিন ধরে। সেখান থেকেই নানা শারীরিক জটিলতা দেখা দেয়। তখন থেকেই বিছানায় পড়ে ছিলেন। অবস্থা খারাপের দিকে যায় গত কয়েক মাসে। তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে প্রবলভাবে। এই বছরের শুরুর দিকে একবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার, দুই সপ্তাহের মধ্যে দুই দফায় হয় ব্রেন স্ট্রোক।

চলাচলের শক্তি হারান বেশ কদিন আগেই। পরে এক পর্যায়ে বাকশক্তিও হারিয়ে ফেলেন। পরিবার থেকে দেশে-বিদেশে অনেক চিকিৎসার চেষ্টা করা হলেও রোগের নিরাময় হবে না বলে জানান চিকিৎসকরা। শেষ সময়ে নিজ বাড়ির শান্তির আশায় গত ফেব্রুয়ারিতে তাকে বাসায় নিয়ে আসা হয়। তবে পরে অবস্থা খুব খারাপ হওয়ার পর আবার হাসাপাতালে নেওয়া হয়। এখন সব ছুটোছুটির সমাপ্তি।

বেশ কিছুদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়ছিলেন সামিউর রহমান।

গত শতকের সত্তুর ও আশির দশকে দেশের খ্যাতিমান ক্রিকেটার ছিলেন সামিউর। নিয়ন্ত্রিত লাইন-লেংথ তো ছিল, তার সবচেয়ে বড় অস্ত্র ছিল আউট সুইঙ্গার। সেই সময়ের ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক ছিল তার আউট সুইং ডেলিভারি।

Share if you like

Filter By Topic