Loading...

ওমিক্রনের দাপটে আক্রান্তের সংখ্যার সঙ্গে মৃত্যুও বাড়ছে

| Updated: January 29, 2022 21:17:01


ওমিক্রনের দাপটে আক্রান্তের সংখ্যার সঙ্গে মৃত্যুও বাড়ছে

ওমিক্রনের দাপটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার সঙ্গে মৃত্যুও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যুর খবর শনিবার দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, এই সংখ্যা গত বছরের অক্টোবরের পর সর্বোচ্চ।

নতুন ২১ জনকে নিয়ে কোভিড মহামারীতে মৃতের সংখ্যা ২৮ হাজার ৩২৯ এ পৌঁছেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নমুনা পরীক্ষা কমে যাওয়ায় গত এক দিনে কম রোগী শনাক্ত হলেও শনাক্তের হার ৩১ শতাংশের উপরেই রয়েছে।

নতুন শনাক্ত ১০ হাজার ৩৭৮ জনকে নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জনে।

সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ১ হাজার ১০৯ জন, তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮।

Share if you like

Filter By Topic