এখনও অনেক কিছু পাওয়ার আশায় মাহমুদউল্লাহ


এফই অনলাইন ডেস্ক | Published: October 30, 2021 13:55:32 | Updated: October 30, 2021 17:16:45


এখনও অনেক কিছু পাওয়ার আশায় মাহমুদউল্লাহ

অনেক আশা নিয়ে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি এখনও বলতে গেলে শূন্য। বরং হারাতে হয়েছে বেশ। প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে নাস্তানাবুদ হতে হয়েছে। প্রথম রাউন্ডে যেখানে অনায়াসেই তিন ম্যাচ জিতে গ্রুপ সেরা হওয়ার কথা, সেখানে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থেকে গ্রুপ রানার্স-আপ হয়েছে সুপার টুয়েলভে পা রাখতে পারে বাংলাদেশ।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এই পর্বেও এখনও পর্যন্ত মেলেনি ভালো কিছু। শ্রীলঙ্কার কাছে হার দিয়ে শুরু। এরপর ইংল্যান্ডের কাছে উড়ে যাওয়া। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের কাছে হৃদয়ভাঙা হারা। অপেক্ষায় এখন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

এমনিতে এই কন্ডিশনে দক্ষিণ আফ্রিকাকে হারানো কিংবা অস্ট্রেলিয়াকে কঠিন সময় উপহার দেওয়া বাংলাদেশের জন্য অসম্ভব হওয়ার কথা নয়। কিন্তু দলের যা ছন্নছাড়া অবস্থা, তাতে সেই আশা করাও এখন কঠিন!

Share if you like