একদিনে কোভিডে আরও ২৬৪ জনের মৃত্যু


FE Team | Published: August 10, 2021 18:00:23 | Updated: August 10, 2021 22:08:40


একদিনে আরও ২৬৪ জনের মৃত্যু

একদিনে আরও ২৬৪ জনের মৃত্যুতে দেশে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের মোট সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গেল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এর আগে গত ৫ অগাস্ট ২৬৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। দেশে এক দিনে কোভিডে মৃত্যুর এটাই সর্বোচ্চ সংখ্যা।

রেকর্ড মৃত্যুর পরদিন ৬ অগাস্ট দেশে করোনাভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা ২২ হাজারের দুঃখজনক মাইলফলক পেরিয়ে গিয়েছিল। তা ২৩ হাজারে পৌঁছাল মাত্র চার দিনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সাড়ে ৪৭ হাজার নমুনা পরীক্ষা করে আরও ১১ হাজার ১৬৪ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তাতে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন।

আর গত এক দিনে মারা যাওয়া ২৬৪ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ১৬১ জন হল।

সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৪ হাজার ৯০৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন সুস্থ হয়ে উঠলেন।

Share if you like