এক মাস পর দৈনিক শনাক্ত ৪ হাজারের নিচে


এফই অনলাইন ডেস্ক | Published: February 16, 2022 17:27:16 | Updated: February 17, 2022 09:39:35


ফাইল ছবি (সংগৃহীত)

দেশে ওমিক্রনের বিস্তার কমে আসায় একদিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা এক মাস পর নেমে এসেছে চার হাজারের নিচে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩২ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৩ হাজার হাজার ৯২৯ জন জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ১৫ জনের।

এর আগে গত ১৫ জানুয়ারি একদিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল। সেদিন ৩ হাজার ৪৭৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আর গত ২৩ জানুয়ারি একদিনে এর চেয়ে কম মানুষের মৃত্যু হয়েছিল। সেদিন ১৪ জন কোভিড রোগীর মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১২ দশমিক ২০ শতাংশ। এর আগে গত ১৪ জানুয়ারি শনাক্তের হার ১৩ শতাংশ ছাড়ায়, ওইদিন হার ছিল ১৪ দশমিক ৩৪ শতাংশ।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে দেশে জানুয়ারির শুরু থেকে সংক্রমণ আবার বাড়তে থাকে। ১ জানুয়ারি যেখানে শনাক্ত রোগীর সংখ্যা চারশর নিচে ছিল, ১৬ জানুয়ারি তা চার হাজার ছাড়ায়।

মাত্র নয় দিনে ২৫ জানুয়ারি তা পৌঁছায় ১৬ হাজারের ঘরে। ২৮ জানুয়ারি শনাক্তের হার পৌঁছায় রেকর্ড ৩৩ শতাংশে। তবে জানুযারির শেষ দিক থেকেই শনাক্ত রোগীর সংখ্যা কমতে শুরু করে।

নতুন রোগীদের নিয়ে মহামারীর মধ্যে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৩১ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৮৮৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস।

সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ১২ হাজার ৭৫৭ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৭ লাখ ১৬ হাজার ৬৬ জন।

Share if you like