Loading...

এক দিনে শনাক্ত ২৬৯ কোভিড রোগী, মৃত্যু ১ জনের

| Updated: December 11, 2021 14:28:17


এক দিনে শনাক্ত ২৬৯ কোভিড রোগী, মৃত্যু ১ জনের

দেশে গত এক দিনে আরও ২৬৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১ জনের।

শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৮১৯ জন। তাদের মধ্যে ২৮ হাজার ১৭ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৯ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৩ হাজার ৭৪০ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৯৩ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৭১ শতাংশের বেশি। দেশের ৩৪ জেলায় এ সময় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।

Share if you like

Filter By Topic