ঋণগ্রস্ত সুদানকে ৬৫ কোটি টাকা দিল বাংলাদেশ

FE Team | Published: June 16, 2021 19:55:46 | Updated: June 17, 2021 11:41:16

ঋণগ্রস্ত সুদানকে ৬৫ কোটি টাকা দিল বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আহ্বানে সাড়া দিয়ে আফ্রিকার ঋণগ্রস্ত দরিদ্র রাষ্ট্র সুদানকে ৬৫ কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ।

গত মঙ্গলবার এই অর্থ হস্তান্তর করা হয় বলে অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার ওআইসির সদস্য বন্ধুরাষ্ট্র সুদানকে ঋণমুক্তি সহায়তা হিসেবে ৫ দশমিক ৩২ মিলিয়ন এসডিআর (প্রায় ৬৫ কোটি টাকা) দিয়েছে।

গত মঙ্গলবার এই অর্থ হস্তান্তর করা হয় বলে অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার ওআইসির সদস্য বন্ধুরাষ্ট্র সুদানকে ঋণমুক্তি সহায়তা হিসেবে ৫ দশমিক ৩২ মিলিয়ন এসডিআর (প্রায় ৬৫ কোটি টাকা) দিয়েছে।

বাংলাদেশ সরকারের এ অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।

গত বছরও আইএমএফের উদ্যোগের অংশ হিসেবে সোমালিয়ার দারিদ্র্যমুক্তির জন্য আট কোটি টাকার সহায়তা করেছিল বাংলাদেশ।

Share if you like