Loading...

উচ্চ মাধ্যমিকে মেয়েরাই এগিয়ে

| Updated: February 13, 2022 21:41:39


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে এবারও এগিয়ে আছে ছাত্রীরা।

২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল ৬ লাখ ৫৬ হাজার ১৬৫ জন ছাত্রী, তাদের মধ্যে পাস করেছে ৬ লাখ ৩৩ হাজার ১৩৮ জন।

আর পরীক্ষা দেওয়া ৭ লাখ ১৫ হাজার ৫১৬ জন ছাত্রের মধ্যে ৬ লাখ ৭৩ হাজার ৫৮০ জন উত্তীর্ণ হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ছাত্রীদের পাসের হার যেখানে ৯৬ দশমিক ৪৯ শতাংশ, সেখানে ছাত্রদের মধ্যে পাস করেছে ৯৪ দশমিক ১৪ শতাংশ।

এ বছর ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২ হাজার ৪০৬ জন। আর ছাত্রদের মধ্যে ৮৬ হাজার ৭৬৩ জন জিপিএ-৫ পেয়েছে। অর্থাৎ ছাত্রদের চেয়ে ১৫ হাজার ৬৪৩ জন বেশি ছাত্রী পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে এবার।

শিক্ষামন্ত্রী দীপু মনি রোববার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার সব মিলিয়ে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।

গত বছর মহামারীর কারণে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসি পরীক্ষা মিলিয়ে মূল্যায়ন ফল প্রকাশ করা হয়। তাতে শতভাগ ছাত্রছাত্রী পাস করে।তবে ছাত্রদের তুলনায় ৪ হাজার ৮৬৯ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পায়।

২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৮৩ হাজার ৩৩৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল, যেখানে ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৭৮ হাজার ৪৬৯ জন।

Share if you like

Filter By Topic