ঈদে বেড়াতে বেরিয়ে ‘ভুল’ বাসে চেপে ৩ শিশু চট্টগ্রামে


এফই অনলাইন ডেস্ক | Published: May 04, 2022 15:32:15


ঈদে বেড়াতে বেরিয়ে ‘ভুল’ বাসে চেপে ৩ শিশু চট্টগ্রামে

ঈদের দিন বেড়ানো শেষে ভুল বাসে উঠে বাড়ির পরিবর্তে চট্টগ্রামে এসে পড়ল লক্ষ্মীপুরের তিনটি শিশু, পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মঙ্গলবার সন্ধ্যায় ওই তিন শিশুকে উদ্ধারের পর রাতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে আকবর শাহ থানার ওসি জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

শিশু তিনটি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার পূর্ব চরকলা কুপা গ্রামের বাসিন্দা। তারা মামাত-ফুফাত বোন।

ওসি জহির বলেন, তারা ঈদের দিন এক ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে নিজ বাড়িতে যাওয়া জন্য রামগতি থেকে ভুল করে চট্টগ্রামগামী বাসে উঠে পড়ে।

তাদের কাছে সাড়ে চারশ টাকা ছিল। ওই বাসে করে সন্ধ্যার দিকে তারা একে খান মোড়ে পৌঁছে। সেখানে নেমে কান্নাকাটি শুরু করে।

স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ শিশু তিনটিকে থানায় নিয়ে এসে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। তখন রামগতি থেকে এসে স্বজনরা শিশু তিনটিকে বাড়ি নিয়ে যায়।

Share if you like