ঈদুল আজহা ২১ জুলাই


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: July 11, 2021 20:01:37 | Updated: July 12, 2021 10:19:58


ঈদুল আজহা ২১ জুলাই

বাংলাদেশের আকাশে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২১ জুলাই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনে বৈঠক শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি এই ঘোষণা দেন।

কমিটির সভাপতি ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, রোববার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় খবর পাওয়া গিয়েছে।

সেই হিসেবে সোমবার থেকে জিলহজ মাস গণনা হবে।

নিয়ম অনুযায়ী, ১০ জিলহজ ঈদুল আজহা উদযাপিত হবে। সেই অনুযায়ী ইংরেজি মাস হিসাব করে দেখা যায় বাংলাদেশে ২১ জুলাই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share if you like