ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেলের বাসায় অভিযানে র‌্যাব


FE Team | Published: September 16, 2021 16:37:57 | Updated: September 16, 2021 20:12:24


ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

গ্রাহক ঠকানোর অভিযোগে আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রাসেলের ফ্ল্যাটে তাদের অভিযান শুরু হয়।

তবে কী অভিযোগে সেখানে র‌্যাব অভিযান চালাচ্ছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলেননি কমান্ডার মঈন।

Share if you like