ইন্টারভিউ পাসপোর্ট


খায়রুল বাশার | Published: January 22, 2022 21:41:55 | Updated: January 23, 2022 17:40:32


-Representational image

নাটক সিনেমায় এটা হয়তো অনেক দৃশ্য দেখে থাকবেন নায়ক চাকরির ইন্টারভিউ দিতে গেছেন। নিয়োগ বোর্ডের সদস্যরা উল্টাপাল্টা প্রশ্নপাল্টা প্রশ্ন করছেন, যেমন ঘানার রাজধানীর নাম কি? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত ইত্যাদি। এসব প্রশ্নের সাথে চাকুরির কোন সম্পর্ক নাই দেখে এবং নিয়োগ বোর্ডের সদস্যদের আক্কেল জ্ঞান নাই এই মর্মে তাদেরকে কিছু জ্ঞান মূলক কথা বলে চাকরি করবেন না জানিয়ে নায়ক বের হয়ে আসেন। নাটকের এই দৃশ্য নায়ক বিরচিত সাহসের জন্য বাহবা পেতে পারেন কিন্তু বাস্তবে এমন টা করলে আর চাকরি জুটবে না।

কিন্তু কেন?

বিষয়টা হচ্ছে নিয়োগের সময় প্রার্থীর অন্যান্য সব কিছুর সাথে Soft skill আছে কিনা, আপনি ইতিবাচক কিনা এগুলো দেখা হয়। সফট স্কিল হলো আপনার ব্যক্তিগত বৈশিষ্ট্য (emotional intelligence) , আপনি একটা কাজ কতটা ভালোভাবে করতে পারেন বা অন্যদের সাথে কিভাবে যোগাযোগ করেন (interpersonal communication), নতুন কোন কাজ বা পরিবেশে আপনি কতটুকু মানিয়ে নিতে পারেন( adaptability) ইত্যাদি । এই দক্ষতাগুলো দেশ ও দেশের বাইরের সব ধরনের জব এর জন্য প্রযোজ্য, খুবই দরকারী। যেমনঃ একজন ইঞ্জিনিয়ার/ সেলস ম্যানেজার কে বিভিন্ন সময় কাস্টমারের সাথে প্রতিনিয়ত ফোনে, সামনাসামনি, ই-মেইলে যোগাযোগ করতে হয়। অনেক কাস্টমার নানান রকম অভিযোগ করেন, রাগারাগি করেন। এগুলো সামাল দিতে পারা অন্যতম একটি গুণ। ইন্টারভিউয়ে দেখা হয় যে আপনি অল্পতেই রেগে যান কিনা, পরিস্থিতি সামাল দিতে পারেন কেমন, ইতিবাচক কেমন ইত্যাদি।

ইন্টারভিউ টিমের এর একটি উদ্দেশ্য থাকে, নেতিবাচক মানসিকতার মানুষ চিহ্নিত করা। ইন্টারভিউতে এই জন্য নানান রকম প্রশ্ন রাখে, কখনো তার আগের কোম্পানি সম্পর্কে, অথবা তার বিশ্ববিদ্যালয়ের কোন টিচার নিয়ে। ইদানিং আবার অনেক কোম্পানি যখন গুরুত্বপূর্ণ পজিশনের জন্য কর্মী খুঁজে, চাকুরি ফাইনাল করার আগে চাকুরি প্রত্যাশীর সোস্যাল মিডিয়ার আইডি চাওয়া হয় ও আ্যাক্টিভিটি দেখা হয় । উনার পাবলিক পোস্ট দেখে উনার সম্পর্কে একটা আইডিয়া নেওয়া হয়। দেখা গেল উনি উনার আগের কোম্পানি/বস বা দেশ, সমাজ সম্পর্কে শুধুই ক্ষোভ মুলক পোস্ট দিয়েছেন, অন্যদের নিয়ে শুধু ট্রল করেছেন। তখন সেই ব্যক্তি সম্পর্কে নেতিবাচক ব্র্যান্ডিং তৈরি হয় ম্যনেজমেন্ট এর মনে যার ফলাফল আসে ইন্টারভিউ এ ফেইল। অনেক সময় বিল্ডিং এ প্রবেশের পর থেকেই প্রাথীর আচরণ গতিবিধি দেখা হয়।

কিভাবে এই সফট স্কিল গুলো তৈরি/রিপ্রেজেন্ট করবেন?

এই স্কিল গুলো তৈরি করার জন্য দীর্ঘদিন চর্চা অনুশীলনের প্রয়োজন। যেমনঃ পাবলিক প্লেসে আপনি প্রতিনিয়ত হাঁচি-কাশি দেন এবং কখনো সরি বলার প্রয়োজন মনে করেন না তাহলে দেখা যাবে যে ইন্টারভিউ বোর্ডে ও আপনি হাঁচি-কাশি দিয়েছেন কিন্তু সরি বলতে ভুলে গেছেন,এটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে। চেয়ার থেকে উঠার সময় শব্দ করে পিছনে ঠেলে দেওয়া সামান্য একটা জিনিস কিন্তু এটা ও নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে কখনো । তাই ছোট ছোট কাজ কিন্ত অনেক পাওয়ারফুল ইম্প্যাক্ট তৈরি করে এমন অভ্যাস চর্চা করুন ,কথাবার্তায় ও আচরণে সচেতন হউন প্রাত্যহিক জীবনে। কারণ, what you do is who you are.

Presentation skill, communication skill etc. এগুলো বাড়ানোর জন্য ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাব এ যোগ দেয়া যেতে পারে বা কোচিং এ ক্লাস নেওয়া যেতে পারে । তবে সব স্কিল আপনার প্রয়োজন নাও হতে পারে। যেমনঃ একজন শিক্ষক পদের প্রার্থীর জন্য প্রেজেনটেশন স্কিলস খুবই গুরুত্বপূর্ণ, আবার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর জন্য প্রেজেনটেশন স্কিলস খুব গুরুত্বপূর্ণ নাও হতে পারে। আপনি যে কয়টা স্কিল অর্জন করতে পারবেন সেটাই হবে আপনার Key features এবং সেটাকেই ইন্টারভিউ /CV তে হাইলাইট করুন। তো আর দেরি কেন, Make your soft skills shine on your CV.

খায়রুল বাশার, পিএইচডি

khairul.me08@gmail.com

Share if you like