ইউল্যাবের সমাবর্তন বক্তা মাশরাফি


FE Team | Published: November 21, 2021 15:42:48 | Updated: November 21, 2021 18:41:08


ইউল্যাবের সমাবর্তন বক্তা মাশরাফি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ষষ্ঠ সমাবর্তন হবে আগামী ২৯ নভেম্বর।

কোভিড মহামারীর মধ্যে অনলাইনে এই সমাবর্তনের আয়োজনে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে সমাবর্তনে বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

ইউল্যাবের ফেইসবুক পেইজে সমাবর্তন অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like