ইউনিভার্সেল নার্সিং কলেজ এবং ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত


এফই অনলাইন ডেস্ক | Published: August 31, 2021 13:22:36 | Updated: August 31, 2021 19:50:33


ইউনিভার্সেল নার্সিং কলেজ এবং ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশের ইউনিভার্সেল নার্সিং কলেজ এবং অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির মধ্যে গত শুক্রবার গবেষণা, স্কলারশিপ এবং উচ্চতর শিক্ষায় সুযোগ বিষয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

ইউনিভার্সেল নার্সিং কলেজ রাজধানী ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি অঙ্গপ্রতিষ্ঠান এবং ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি বিশ্বে নার্সিং শিক্ষায় শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের অন্যতম।

ভার্চুয়ালি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী দিলীপ কুমার পাল, ব্যবস্থাপনা পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্ত্তী, গবেষণা প্রধান অধ্যাপক ডা: রিদওয়ানুর রাহমান, উপদেষ্টা ডা: জাফর উল্লাহ, ইউনিভার্সে নার্সিং কলেজের অধ্যক্ষ এন্থোনিয়া ডি কস্তা, হেড অব হিউম্যান রিসোর্স ফয়সাল উদ্দিন এবং ওয়েষ্টার্ন সিডনি ইউনিভার্সিটি, অষ্ট্রেলিয়ার ভাইস চ্যান্সেলর এন্ড প্রেসিডেন্ট প্রফেসর বার্নে গ্লোভার এও, ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডেবরাহ সোয়েনে, প্রো ভাইস চ্যান্সেলর (গ্লোবাল ডেভেলপমেন্ট) প্রফেসর ই-চেন লান, ডিন (স্কুল অব নার্সিংএন্ড মিডওয়াইফারি) প্রফেসর ডেবরাহ হ্যাচার, ডেপুটি ডিন লিয়্যান্ হিটন, এসোসিয়েট ডিন (ইন্টারন্যাশনাল এন্ড এনগেজমেন্ট) ক্যাথ পিটারস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই চুক্তি বাংলাদেশে নার্সিংয়ে উচ্চতর শিক্ষায় যুগান্তকারী অবদান রাখবে।

Share if you like