Loading...

ইউক্রেইনে প্রায় ৩৫০০ বেসামরিক হতাহত: জাতিসংঘ

| Updated: April 05, 2022 10:18:21


কিইভ অঞ্চলের বুচা শহরের রাস্তায় একজন বেসামরিকের মৃতদেহ পড়ে আছে। ছবি: রয়টার্স কিইভ অঞ্চলের বুচা শহরের রাস্তায় একজন বেসামরিকের মৃতদেহ পড়ে আছে। ছবি: রয়টার্স

জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ইউক্রেইনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৪৫৫ জন বেসামরিক হতাহত হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এদের মধ্যে নিহত ১৪০০ জনেরও বেশি এবং আহত ২ হাজারেরও বেশি বলে জানিয়েছে তারা।

বিবিসি জানিয়েছে, একটি রক্ষণশীল হিসাব থেকে এসব সংখ্যা পাওয়া গেছে এবং প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বিশ্বাস জাতিসংঘের।

সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে। সম্প্রতি স্বঘোষিত এই স্বাধীন প্রজাতন্ত্র দুটিকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এই প্রজাতন্ত্র দুটিকে ইউক্রেইনের কবল থেকে মুক্ত করতে তারা সেখানে কিইভের অনুগত বাহিনীগুলোর বিরুদ্ধে লড়াই করছে বলে দাবি মস্কোর।

অপরদিকে রাশিয়ার বাহিনীগুলো ইউক্রেইনে ‘গণহত্যা’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

কিইভের নিকটবর্তী বুচা শহরের রাস্তায় অন্তত ২০টি লাশ পড়ে আছে, এমন খবর হওয়ার পর জেলেনস্কি এ অভিযোগ করেছেন।

 

Share if you like

Filter By Topic