ইউক্রেইনে অস্ত্র পাঠানো বন্ধ করতে পশ্চিমাদের প্রতি রাশিয়ার আহ্ববান


এফই অনলাইন ডেস্ক | Published: March 06, 2022 12:34:03 | Updated: March 06, 2022 21:24:49


ইউক্রেইনে অস্ত্র পাঠানো বন্ধ করতে পশ্চিমাদের প্রতি রাশিয়ার আহ্ববান

ইউক্রেইনে অস্ত্র পাঠানো বন্ধে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নেটো দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

পশ্চিমারা ইউক্রেইনে যেসব অস্ত্র পাঠাচ্ছে তার মধ্যে সহজে বহনযোগ্য অ্যান্টি-এরিয়াল স্টিনজার ক্ষেপণাস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে গেলে তা এয়ারলাইনসগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে, বলছে তারা।

শনিবার এক বিবৃতিতে তারা তাদের এ উদ্বেগের কথা জানায় বলে রুশ বার্তা সংস্থা রিয়ার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইউক্রেইনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর থেকে নেটোভুক্ত বিভিন্ন দেশ সৈন্য না পাঠিয়ে ইউক্রেইনে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেয়।

তবে ইউক্রেইন তাদের আকাশে নো-ফ্লাই জোন কার্যকরের জন্য নেটোকে বারবার চাপ দিয়ে এলেও ইউরোপজুড়ে যুদ্ধ বেধে যেতে পারে এই শঙ্কায় ব্রাসেলস ওই অনুরোধ প্রত্যাখ্যান করে আসছে।

Share if you like