Loading...

ইউক্রেইন ছেড়ে পালিয়েছে ৪০ লাখ মানুষ

| Updated: March 31, 2022 18:02:49


ছবি: রয়টার্স ছবি: রয়টার্স

ইউক্রেইনে গত ২৪ ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ৪,০১৯,০০০ মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ গেছে পোল্যান্ডে। এ সংখ্যা ২৩ লাখের বেশি। জাতিসংঘ শরণার্থী সংস্থার সর্বশেষ হিসাবে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানায়, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইনের ভেতরে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৬০ লাখের বেশি মানুষ; অর্থাৎ, সামগ্রিকভাবে ইউক্রেইনের জনসংখ্যার অন্তত এক চতুর্থাংশ যুদ্ধের কারণে বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটাই সবচেয়ে বড় শরণার্থী সংকট।

২৯ মার্চ নাগাদ বিভিন্ন দেশে ইউক্রেইনীয় শরণার্থীর সংখ্যা:

পোল্যান্ড- ২,৩৩৬,৭৯৯ ইউক্রেইন শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

রোমানিয়া- আশ্রয় দিয়েছে ৬০৮,৯৩৬ শরণার্থীকে।

মলদোভা- ৩৮৭,১৫১ জনকে।

হাঙ্গেরি- ৩৬৪,৮০৪ জনকে।

রাশিয়া- ৩৫০,৬৩২ জন।

স্লোভাকিয়া- ২৮১,১৭২ জন।

বেলারুশ-১০,৯০২ জনকে।

Share if you like

Filter By Topic