আরও ৫৫ লাখ ডোজ সিনোফার্মের টিকা এল


এফই ডেস্ক | Published: September 23, 2021 13:29:51 | Updated: September 26, 2021 16:46:44


আরও ৫৫ লাখ ডোজ সিনোফার্মের টিকা এল

বুধবার রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টিকার এই চালান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। খবরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্বাস্থ্য অধিদপ্তরের এমএনঅ্যান্ডসিএইচের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা টিকাগুলো গ্রহণ করে স্টোরেজে পাঠিয়ে দিয়েছি।

এ নিয়ে সব মিলিয়ে সিনোফার্মের মোট ৩ কোটি ৪ লাখ ডোজের বেশি টিকা পেল বাংলাদেশ।

সিনোফার্মের সাড়ে সাত কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে।

গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারাদেশে গণ টিকাদান কর্মসূচি শুরু করে সরকার।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও চীনের সিনোফার্ম ছাড়াও যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকা দেওয়া হচ্ছে দেশে।

Share if you like