Loading...

আফগান নারী চলচ্চিত্রকারের আকুতি

| Updated: August 17, 2021 12:51:55


আফগান নারী চলচ্চিত্রকারের আকুতি

তালেবান ক্ষমতা দখল করেছে, শরিয়া আইন আবার ফিরে আসার শঙ্কায় দিন কাটছে দেশটির নারীদের। এই অবস্থা থেকে পরিত্রাণে বিশ্ববাসীকে সরব হওয়ার আকুতি জানিয়েছেন আফগান নারী চলচ্চিত্র নির্মাতা সাহারা কারিমি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ভারতের চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ ইনস্টাগ্রামে সাহারার একটি চিঠি শেয়ার দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

চিঠিটি সাহারা করিম যা লিখেছেন, সেই আকুতি ফুটে উঠেছে টুইটারে তার টুইটগুলোতেও।

নিজের পরিচয় দিয়েই চিঠি শুরু করেছেন সাহারা- “আমার নাম সাহারা কারিমি। আমি একজন চলচ্চিত্র নির্মাতা। আফগান ফিল্মের মহাপরিচালকও। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান দেশের রাষ্ট্রায়ত্ত ফিল্ম কোম্পানি।”

“ভীষণ ভগ্ন হৃদয়েও প্রবল আশা নিয়ে আমি এই চিঠি লিখছি আপনাদের উদ্দেশে, আপনারা আমাদের এই সুন্দর দেশটিকে তালেবানের হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসুন।”

সাহারা চিঠিটি লেখার সময় তালেবান কাবুলে আসেনি, তবে চারপাশ ঘিরে ফেলেছিল। রোববার তারা কাবুলের নিয়ন্ত্রণও নিয়ে নিয়েছে।

তার আগের অবস্থা বর্ণনা করে সাহারা লিখেছেন, “তারা গণহারে মানুষ মারছে, শিশুদের তুলে নিয়ে যাচ্ছে, পোশাকের কথা বলে নারীদের হত্যা করছে। আমার প্রিয় একজন অভিনেতাকে হত্যা করেছে, হত্যা করেছে এক কবিকে।”

তালেবানের কবল থেকে পালিয়ে বাঁচতে কাবুলে আশ্রয় নেওয়া মানুষগুলোর দুর্দশা তুলে ধরে সাহারা বলেন, “বিশ্ব এখনও নিরব। এমন নিরবতায় আমরা অভ্যস্ত, তবে এটা মেনে নেওয়ার নয়।”

দুই দশক আগে তালেবান যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন স্কুলে মেয়েদের যাওয়া ছিল বন্ধ।

এখন ৯০ লাখ মেয়ে স্কুলে যায় জানিয়ে সাহারা লিখেছেন, “অর্জনের এই গল্পটি অনেকেই জানে না। তালেবান এখন আবার স্কুল ধ্বংস করছে। মেয়েদের আবার শিক্ষার বাইরে ছুড়ে দেওয়া হবে।”

সমূহ বিপদের শঙ্কা প্রকাশ করে তিনি লিখেছেন, “তালেবান সব সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করে দেবে। নারীদের কোনো অধিকার থাকবে না। আমি ও আমার মতো চলচ্চিত্রকাররা নির্ঘাত তাদের লক্ষ্যবস্তু হব।”

“এই পরিস্থিতিতে আমরা আপনারা সরব হন,” আকুতি জানান তিনি। 

Share if you like

Filter By Topic