Loading...

আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে: ইসি সচিব

| Updated: December 27, 2021 15:25:04


ব্রাহ্মণবাড়িয়ায় রোববার একটি কেন্দ্রে ভোট দিতে লাইনে ভোটাররা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ব্রাহ্মণবাড়িয়ায় রোববার একটি কেন্দ্রে ভোট দিতে লাইনে ভোটাররা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

রোববার চতুর্থ ধাপে ৮৩৬ ইউনিয়নে দিনভর ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে।

তবে, গোলযোগের কারণে ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছে বলে জানান ইসি সচিব। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ভোটগ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে এসে নির্বাচন কমিশন সচিব বলেন, “সব মিলিয়ে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে, আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে।”

তিনি বলেন, ‘প্রিসাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়’ ১৫টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। কয়েকটি এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় ২৯ জন আহত হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৬৩ জন আটক করেছে; নির্বাহী হাকিম জরিমানা করেছে ৫ জনকে।

এই ৮৩৬ ইউপিতে মোট ভোটকেন্দ্র ছিল ৮ হাজার ২৯৪টি। ভোটার ছিল ১ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬৬০ জন।

ভোটের হার নিয়ে হুমায়ুন কবীর বলেন, “জনগণের সম্পৃক্ততা ছিল, তাই ভোটারদের উপস্থিতি আমরা ৭০ শতাংশের বেশি আশা করছি।”

সার্বিক ইউপি ভোট নিয়ে তিনি বলেন, “এবার আমরা যে ভোট করেছি ইউনিয়নে, প্রতিটি ধাপেই নির্বাচন খুব ভালো হয়েছে।”

চুতর্থ ধাপ শেষে পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি ভোট হবে। এরপর ৬ষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ভোট হবে ২১৯ ইউপিতে। 

Share if you like

Filter By Topic