আইপিও ছাড়ার অনুমোদন পেল সেনা কল্যাণ ইন্সুরেন্স
Published:
August 12, 2021 16:49:21
| Updated:
August 12, 2021 18:57:08
বীমা কোম্পানি সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১৬ কোটি টাকা তোলার অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।
বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
সেনা কল্যাণ ইন্সুরেন্স ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রতিটি ১০ টাকার এক কোটি ৬০ লাখ শেয়ার পুঁজিবাজারে ছাড়বে।
এই টাকা দিযে ব্যাংকে ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও প্রাথমিক গণপ্রস্তাব খাতে ব্যয় করবে।
এই বীমা কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ট্রিপল এ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে সেনা কল্যাণ ইন্সুরেন্স। ২০১৩ সাল থেকে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।
কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম ও এর প্রধান নির্বাহী কর্মকর্তা শফিক সামিম।
২০১৬ সালে কোম্পানিটি মুনাফা করেছে ৩ কোটি ৬৪ লাখ টাকা, ২০১৭ সালে কোম্পানিটি মুনাফা করেছে ৫ কোটি ১৪ লাখ টাকা, ২০১৮ সালে কোম্পানিটি মুনাফা করেছে ৩ কোটি ৭৮ লাখ টাকা, ২০১৯ সালে কোম্পানিটি মুনাফা করেছে ৯ কোটি ৮৩ লাখ টাকা এবং ২০২০ সালে কোম্পানিটি মুনাফা করেছে ৯ কোটি ৪৩ লাখ টাকা।