Loading...

অ্যানিমেশন চলচ্চিত্র 'মুজিব আমার পিতা'র উদ্বোধন প্রধানমন্ত্রীর জন্মদিনে

| Updated: September 29, 2021 18:36:29


রবিবার বসুন্ধরা সিটি কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে ‘মুজিব আমার পিতা’ অ্যানিমেশন চলচ্চিত্র এর টেকনিক্যাল শো উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রবিবার বসুন্ধরা সিটি কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে ‘মুজিব আমার পিতা’ অ্যানিমেশন চলচ্চিত্র এর টেকনিক্যাল শো উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই অবলম্বনে নির্মিত হয়েছে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’।

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে এ চলচ্চিত্রের প্রিমিয়ার শো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। আর সকলের জন্য চলচ্চিত্রটি  উন্মুক্ত করা হবে ১ অক্টোবর।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রবিবার বসুন্ধরা সিটি কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে ‘মুজিব আমার পিতা’ অ্যানিমেশন চলচ্চিত্র এর টেকনিক্যাল শো উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পরে এ বিষয়ে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

তিনি জানান ২৮ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে চলচ্চিত্রটি উদ্বোধন করবেন।

প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের শিশু-কিশোরদের কাছে বঙ্গবন্ধুর জীবন গল্প পৌছে দেয়া আমাদের দায়িত্ব। তাদেরকে জানানোর জন্য অ্যানিমেশন চলচ্চিত্রের চেয়ে ভাল আর কোন মাধ্যম হতে পারে না।

তিনি বলেন, “নির্মাতাগণ বঙ্গবন্ধুর ছেলেবেলা সম্পর্কে এ অ্যানিমেশন চলচ্চিত্রের মাধ্যমে সুনিপণভাবে তুলে ধরেছেন।”

বঙ্গবন্ধুর সম্পর্কে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে আর কেউ ভাল বলতে পারবে না বলে তিনি জানান।

পলক বলেন আমরা অ্যানিমেশন শিল্পকে এগিয়ে নিতে চাই। কারণ বর্তমান বিশ্বে অ্যানিমেশন শিল্পের বাজার ৩০০ বিলিয়ন ইউএস ডলার। অ্যানিমেশন চলচ্চিত্রে এবং অ্যানিমেশন শিল্পে দেশের তরুণদের উদ্বুদ্ধ করতে এই চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, বিশ্বের অ্যানিমেশনের বাজারে প্রবেশ এবং অ্যানিমেশন শিল্পে আমাদের শিক্ষার্থীদেরকে দক্ষ করে গড়ে তুলতে আইসিটি বিভাগের উদ্যোগে দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেশন ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। অ্যানিমেশনের বাজারে আমাদের অবস্থান সুদূঢ় করতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেশন ল্যাব প্রতিষ্ঠা করা হবে। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআরআই এর কর্ডিনেটর তন্ময় আহমেদ, চলচ্চিত্র নির্মাতা সোহেল মুহাম্মদ রানাসহ অ্যানিমেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এ অ্যানিমেশন চলচ্চিত্রটি নির্মাণ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ । সহযোগিতায় ছিল বিএমআইটি সল্যুউশন লিমিটেড এবং প্রোল্যান্সার স্টুডিও।

১৬ সেপ্টেম্বর চলচ্চিত্রটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।

 

Share if you like

Filter By Topic