Loading...

অস্ত্র মামলায় স্বাস্থ্যের গাড়িচালক মালেকের ১৫ বছরের সাজা

| Updated: September 22, 2021 15:41:15


ফাইল ছবি ফাইল ছবি

দুর্নীতির মাধ্যমে বিপুল টাকার মালিক হওয়া স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেককে অস্ত্র আইনের মামলায় ১৫ বছর জেল খাটতে হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ঢাকা মহানগরের ৪ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক রবিউল আলম সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।

এ মামলায় দুটি ধারায় মালেককে ১৫ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে দুই ধারার সাজা একত্রে চলবে বলে তাকে ১৫ বছরই কারাগারে কাটাতে হবে।

Share if you like

Filter By Topic