Loading...
The Financial Express

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

| Updated: August 10, 2021 10:04:39


ফাইল ছবি ফাইল ছবি

জয় দিয়ে সিরিজ শেষ করার লক্ষ্যে পঞ্চম টি-টোয়েন্টিতে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। এ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

টানা চার ম্যাচ একই একাদশ নিয়ে খেলা বাংলাদেশ এনেছে দুটি পরিবর্তন। এর একটি বাধ্য হয়ে। চোটের জন্য নেই শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের জায়গায় দলে এসেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। শামীম হোসেনের জায়গায় খেলছেন মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হাসান, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

তিন স্পিনার নিয়ে অস্ট্রেলিয়া

আগের ম্যাচ শেষে যে আভাস দিয়েছিলেন মিচেল সোয়েপসন, সেটাই সত্যি হয়েছে। সিরিজে প্রথমবার তিন স্পিনার নিয়ে খেলছে অস্ট্রেলিয়া। টিকে গেছেন সোয়েপসন, বিশ্রাম কাটিয়ে ফিরেছেন আরেক লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা।

অভিষেকে হ্যাটট্রিক করার পরও বাদ পড়েছিলেন ন্যাথান এলিস। ফিরেছেন এই পেসার। বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার জশ হেইজেলউড ও অ্যান্ড্রু টাইকে। এই ম্যাচেও নেই মিচেল স্টার্ক।

অস্ট্রেলিয়া একাদশ: বেন ম্যাকডারমট, অ্যালেক্স কেয়ারি, মিচেল মার্শ, মোইজেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, মিচেল সোয়েপসন, অ্যাডাম জ্যাম্পা, ন্যাথান এলিস।

 

Share if you like

Filter By Topic