অর্থমন্ত্রী, গোয়েন্দা প্রধান পদে নিয়োগ দিয়েছে তালেবান


FE Team | Published: August 24, 2021 17:46:33


-Reuters photo

আফগানিস্তানের অন্য নেতাদের সঙ্গে বৈঠকে তালেবান নেতারা। শনিবারের বৈঠকের এই ছবি ফেইসবুকে দিয়েছেন আবদুল্লাহ আবদুল্লাহ, যিনি নিজেও ওই বৈঠকে ছিলেন।

আফগানিস্তানের অন্য নেতাদের সঙ্গে বৈঠকে তালেবান নেতারা। শনিবারের বৈঠকের এই ছবি ফেইসবুকে দিয়েছেন আবদুল্লাহ আবদুল্লাহ, যিনি নিজেও ওই বৈঠকে ছিলেন।

আফগানিস্তানে নতুন একজন অর্থমন্ত্রী, একজন গোয়েন্দা প্রধানের পাশাপাশি ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী পদে একজনকে নিয়োগ দিয়েছে তালেবান।

মঙ্গলবার পাজহোক বার্তা সংস্থা তাদের এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

এতে বলা হয়, গুল আগা নতুন অর্থমন্ত্রী আর সদর ইব্রাহিম ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। নাজিবুল্লাহ গোয়েন্দা প্রধান, মোল্লা শিরিন কাবুলের গর্ভনর ও হামদুল্লাহ নোমানি রাজধানীর মেয়র হবেন।

তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

তালেবান কাবুল দখলের পর এখনও একটি পূর্ণাঙ্গ সরকার গঠন করতে পারেনি, ফলে এক সপ্তাহেরও বেশি সময় ধরে সরকারহীন অবস্থায় রয়েছে আফগানিস্তানের পৌনে চার কোটি মানুষ।

দুই দশক আগের চেয়ে অনেকটাই বদলে যাওয়ার ইঙ্গিত দিয়ে আফগানিস্তানের দণ্ডমুণ্ডের কর্তার আসন নেওয়া তালেবান অন্য সবাইকে নিয়েই সরকার গঠন করতে চাইছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সেই লক্ষ্যে প্রভাবশালী বিভিন্ন আফগান নেতাদের সঙ্গে তালেবান নেতাদের বৈঠকও চলছে। তবে নানা গোত্র আর উপদলে বিভক্ত আফগানিস্তানে তা করতে গিয়েও বেগ পেতে হচ্ছে গোঁড়া এই ইসলামী দলের নেতাদের।

Share if you like