Loading...

অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়ার দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

| Updated: August 05, 2021 10:54:13


অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়ার দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

পারস্পরিক যোগসাজশে কমপক্ষে এগার কোটি তিরানব্বই লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে ব্যাংক এশিয়ার দুই কর্মকর্তাসহ পাঁচ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১, এর সহকারী পরিচালক মো. ফজলুল বারী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্ত ব্যাংক এশিয়ার কর্মকর্তারা হলেন: সিনিয়র অফিসার এহতেশাম উদ্দিন জাহান আনসারী এবং ফাষ্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইফতেখার উদ্দিন আহমেদ।

অন্য অভিযুক্তরা হলেন: পি অ্যান্ড আর ট্রেডার্সের স্বত্বাধিকারী ইসলাহ উদ্দিন জাহান আনসারী, রিজ মেরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো: এমদাদুল হাসান এবং সেভেন সী’জ বিডি’র স্বত্বাধিকারী তারেকুজ্জামান।

মামলার বিবরণ থেকে জানা যায়, অভিযুক্তরা পারস্পরিক যোগসাজশে ১৬/৬/২০১৯ তারিখ হতে ০৫/০১/২০২১ তারিখের মধ্যে ১২২টি লেনদেনের মাধ্যমে এক্সপোর্ট প্রোসিডস, রেমিটেন্স, ফরেন ব্যাংক গ্যারান্টি কনফার্মেশন চার্জ, অব্যবহৃত ফরেন ব্যাংক গ্যারান্টি ক্লেইম সেটলমেন্ট, এলসি পেমেন্টের অতিরিক্ত অর্থ ও এফসি ডরম্যান্ট এ্যাকাউন্টের সর্বমোট এগার কোটি তিরানব্বই লক্ষ পাঁচ হাজার চারশত একুশ টাকা প্রকৃত বেনিফিসিয়ারী একাউন্টে স্থানান্তর না করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তাদের সুবিধামত ৩টি হিসাবে নিয়মবহির্ভূতভাবে স্থানান্তর, হস্তান্তর এবং রুপান্তরের মাধ্যমে আত্মসাত করেন।

এ কারণে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা এবং দন্ডবিধির ৪০৯/৪২০/ ৪৬৭/৪৬৮/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫ (২) ধারা অনুযায়ী এ মামলা দায়ের করা হয়েছে।

doulot_akter@yahoo.com

Share if you like

Filter By Topic