‘স্কুলের ঘণ্টা বাজেরে' গানে জলের গান


FE Team | Published: October 30, 2021 17:29:51 | Updated: October 31, 2021 09:29:04


‘স্কুলের ঘণ্টা বাজেরে' গানে জলের গান

শিশুদের স্কুলের ফেরার এক ক্যাম্পেইনের অংশ হিসেবে করোনাভাইরাস নিয়ে সচেতনতা বাড়াতে একটি বিজ্ঞাপনে গাইল জনপ্রিয় ব্যান্ড জলের গান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

সেভ দ্য চিলড্রেনের নিরাপদ ইশকুলে ফিরি ক্যাম্পেইনের অংশ হিসেবে স্কুলের ঘণ্টা বাজেরে শিরোনামে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপনটি নির্মাণ করেছে বিজ্ঞাপনী সংস্থা মাত্রা; নির্দেশকের দায়িত্ব পালন করেছেন নির্মাতা, অভিনেতা, মাত্রার ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞাপনে জলের গানের গানের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে কেরানীগঞ্জের শাক্তা সরকারী উচ্চ বিদ্যালয়ের একঝাঁক শিক্ষার্থী অভিনয় করেছে।

Share if you like