Loading...

‘শাড়ির আঁচল পেঁচিয়ে’ মোটরসাইকেল  থেকে পড়ে আহত শিক্ষিকার মৃত্যু

| Updated: July 27, 2021 19:33:35


‘শাড়ির আঁচল পেঁচিয়ে’ মোটরসাইকেল  থেকে পড়ে আহত শিক্ষিকার মৃত্যু

নেত্রকোণায়  শাড়ির আঁচল পেঁচিয়ে বাইক থেকে পড়ে আহত এক শিক্ষিকা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে পরিবার জানিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

নিহত সেলিনা পারভীন শেলি সদর উপজেলার দত্ত উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ছিলেন।

তার ভাই জহিরুল কবীর বলেন, শনিবার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বিদ্যালয়ের মিটিং শেষে বাড়ি ফিরছিলেন সেলিনা। পথে তার শাড়ির আঁচল মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে পাকা রাস্থায় পড়ে যান তিনি। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রাখা হয়। সেখানে মঙ্গলবার সকালে মারা যান তিনি।

সেলিনা দশম শ্রেণির অ্যাসাইনমেন্ট কমিটির আহ্বায়ক ছিলেন বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির সাজু জানিয়েছেন।

Share if you like

Filter By Topic