‘শর্ত সাপেক্ষে’ গণপরিবহন চালু হচ্ছে বৃহস্পতিবার: কাদের


এফই ডেস্ক | Published: May 03, 2021 14:38:06 | Updated: May 03, 2021 19:19:14


‘শর্ত সাপেক্ষে’ গণপরিবহন চালু হচ্ছে বৃহস্পতিবার: কাদের

রোজার ঈদ সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ পরিকল্পনার কথা বলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মন্ত্রী বলেন, ঈদুল ফিতর সামনে রেখে আগামী ৬ মে থেকে গণপরিবহন চালু করার সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার।

শর্ত হল, সিটি সার্ভিস ও জেলার বাস সার্ভিস অন্য জেলায় প্রবেশ করতে পারবে না। বাস ছাড়ার আগে সম্পূর্ণ স্বাস্থবিধি মেনে পুরো বাসে জীবাণুনাশক ছিটাতে হবে। যাত্রী, বাসচালক ও সহকারীকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সিট খালি রেখে গণপরিবহন চালাতে হবে।

শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রজ্ঞাপণ জারি করা হবে বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

Share if you like