‘টাকার বিনিময়ে’ মাদক কারবারিকে ছেড়ে দেওয়ায় তিন পুলিশসহ ছয়জন কারাগারে


FE Team | Published: August 10, 2021 20:45:32 | Updated: August 11, 2021 11:20:59


‘টাকার বিনিময়ে’ মাদক কারবারিকে ছেড়ে দেওয়ায় তিন পুলিশসহ ছয়জন কারাগারে

ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনায় চট্টগ্রামে তিন পুলিশসহ ছয়জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তিন পুলিশ সদস্য হলেন- সাতকানিয়া থানার ঢেমশা তদন্ত কেন্দ্রের কনস্টেবল আরাফাত নাজিম উদ্দিন, শাহ মোহাম্মদ হাসান ও বিমল চাকমা। বাকিরা হলেন- আরাফাত, বেল্লাল ও নেজাম।

রোববার তাদের গ্রেপ্তার করার পর সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান।

তিনি বলেন, গ্রেপ্তার তিন পুলিশ সদস্য গত শুক্রবার ৪০০ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে তারা টাকার বিনিময়ে আপস করে।

তারা ওই মাদক কারবারির কাছ থেকে এক লাখ টাকা নিয়ে জব্দ করা ইয়াবাগুলো নিজেদের কাছে রেখে তাকে ছেড়ে দেয়।

ওসি বলেন, বিষয়টি জানাজানি হওয়ার তদন্ত করে সত্যতা পাওয়া যায়। এরপর ওই তিন পুলিশ সদস্যের কাছ থেকে নগদ এক লাখ টাকা এবং ৪০০ ইয়াবা জব্দ করা হয়।

Share if you like