Loading...

৫০ জেলায় এসপি বদল

| Updated: August 04, 2022 17:57:08


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫০ জন কর্মকর্তার কর্মস্থল বদল করা হয়েছে। এদের মধ্যে সম্প্রতি এসপি হিসেবে পদোন্নতি পাওয়া পাঁচজনকে পদায়নও করা হয়েছে। 

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাদের বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

এতে ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মো. আসাদুজ্জামান। নারায়ণগঞ্জের এসপির দায়িত্ব পেয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। 

আর চট্টগ্রাম জেলার এসপির দায়িত্ব পেয়েছেন গাজীপুরে একই পদে কর্মরত এসএম শফিউল্লাহ। 

গত ১৩ জুলাই ঢাকা ও নারায়ণগঞ্জসহ ২৫টি জেলার এসপি পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হওয়ায় এসব জেলার এসপি পদ খালি ছিল। 

Share if you like

Filter By Topic