Loading...
The Financial Express

২৪ ঘন্টায় ১৬৬ কোভিড-১৯ রোগীর মৃত্যু, নতুন শনাক্ত ৬,৩৬৪ জন

| Updated: July 24, 2021 09:03:40


ফাইল ছবি ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও ১৬৬ জনের মৃত্যু হয়েছে, নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ২০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৩৬৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

নতুন আক্রান্তদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জনে। আর আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ১৮ হাজার ৮৫১ জনের মৃত্যু হয়েছে।

কোরবানির ঈদের ছুটিতে নমুনা পরীক্ষা এক চতুর্থাংশে নেমে আসায় এর আগের দিন শনাক্ত কোভিড রোগীর সংখ্যা এক ধাক্কায় নেমে এসেছিল এক মাসের সর্বনিম্ন পর্যায়ে।

প্রায় সাড়ে  ১১ হাজার নমুনা পরীক্ষা করে স্বাস্থ্য অধিদপ্তর ৩ হাজার ৬৯৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল বৃহস্পতিবার, মৃত্যু হয়েছিল ১৮৭ জনের।

শুক্রবার নমুনা পরীক্ষা কিছুটা বাড়লেও এখনও তা আগের তুলনায় অনেক কম। ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে নমুনা পরীক্ষা করা হয় ৩৯ হাজার ৫১০টি, সেদিন ১১ হাজার ৫৭৯ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

Share if you like

Filter By Topic