দেশে করোনাভাইরাসের ওমিক্রন ধরনের বিস্তারের মধ্যে একদিনে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে, যা ২১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
এক দিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ গতবছরের ১৫ সেপ্টেম্বর, সেদিন ৫১ জনের মৃত্যু হয়েছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৪১ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে আট হাজার ৩৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৬৭০ জনের মৃত্যু হয়েছে।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ১০ হাজার ৮০০ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন সুস্থ হয়ে উঠলেন।