Loading...

২৪ ঘণ্টায় শনাক্ত ১,১৯০ জন করোনা রোগী, মৃত্যু ৩৫ জনের

| Updated: September 19, 2021 12:42:02


-এফই ফাইল ছবি -এফই ফাইল ছবি

শনিবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯০ জন নতুন রোগী শনাক্তের খবর শনিবার দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দৈনিক শনাক্ত এত কম ডেল্টা ভ্যারিয়েন্টে বিপর্যয় নেমে আসার পর আর দেখা যায়নি।

এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত ২৯ মে, ১ হাজার ৪৩ জন। তারপর থেকে সংখ্যা ঊর্ধমুখী ছিল।

নতুন শনাক্তদের নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জন, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৮২।

গত এক দিনে সেরে উঠেছে ১ হাজার ৬৪৫ জন, তাদের এই পর্যন্ত সুস্থ হয়ে উঠল ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৪ জন।

এই হিসাবে দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা মাত্র ১৫ হাজার ৪৬৪। অর্থাৎ দেশে এখন এই সংখ্যক মানুষ সংক্রিমত অবস্থায় রয়েছেন।

অ্থচ ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে জুলাই-অগাস্ট জুড়ে দৈনিক সক্রিয় রোগীর সংখ্যা লাখের উপরও উঠেছিল।

Share if you like

Filter By Topic